পাকিস্তানে মিডিয়া মুঘল আটক

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৭:৪৯আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:০৪

কয়েক দশকের পুরনো এক দুর্নীতির মামলায় এক মিডিয়া মুঘলকে আটক করেছে পাকিস্তান। বৃহস্পতিবার জং গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিল উর রেহমানকে আটক করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। দেশটির বেশ কয়েকটি বড় সংবাদপত্র ও জিও টেলিভিশন নেটওয়ার্কের মালিক ওই গ্রুপটি। জিও নেটওয়ার্কের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির কারণে নয়, সংবাদমাধ্যমের অনুসন্ধানের কারণেই মীর শাকিলকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানে মিডিয়া মুঘল আটক

১৯৮৬ সালে লাহোর শহরে একটি ভূমি ক্রয়ের ক্ষেত্রে অবৈধভাবে অনুমোদন নেওয়ার অভিযোগে মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করার কথা জানিয়েছে এনএবি। তবে ওই দাবি অস্বীকার করেছে জিও নিউজ।

জিও নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, যাবতীয় ট্যাক্স পরিশোধ এবং আইনি প্রক্রিয়া মেনেই লাহোরের জমি কেনা হয়েছে। নিজের মালিকানাধীন চ্যানেলের বিভিন্ন অনুসন্ধানের কারণেই মীর শাকিলকে গ্রেফতার করেছে এনএবি। ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাসে আমাদের প্রতিবেদক, প্রযোজক ও সম্পাদকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২টিরও বেশি হুমকিমূলক নোটিশ পাঠিয়েছে এনএবি। ওই সংস্থাটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবেদন করার কারণে আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এনএবি। জং গ্রুপের অভিযোগকে সাজানো, ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম