১৪৫ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, ৫,৪৩৮ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৪:১৪আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:০৫
image

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস-এর ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮২৫ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৫,৪৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৫৫০ জন।

করোনা ভাইরাস

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

ওয়ার্ল্ড ওমিটারস-এর পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টার পর থেকে এই খবর লেখা পর্যন্ত  সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০৭ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে নতুন প্রাণহানির সংখ্যা ২২। চীনে ১৩, দক্ষিণ কোরিয়ায় ৫, যুক্তরাষ্ট্রে ১ ও ফিলিপাইনে ৩ জনের মৃত্যু হয়েছে।

চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১৭ হাজার ৬৬০ জন মানুষ আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন ১ হাজার ২৬৬ জন। ইরানে ১১ হাজার ৩৬৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫১২ জন। দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৬ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৭২ জন।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম