রবিবার সার্কের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন মোদি

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ২২:৩৯আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:৪৩

করোনা ভাইরাস মোকাবিলার কৌশল নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় এতে অংশ নেবেন তিনি। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। বাংলাদেশ, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে। রবিবার সার্কের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন মোদি

ভারতে সরকারি হিসাবেই এখন পর্যন্ত ৮৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। সার্কভুক্ত অন্য কোনও দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এমন পরিস্থিতিতে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সার্কভুক্ত আট দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই মোদির ওই আহ্বানে সাড়া দিয়েছে। কিন্তু একদিন সময় নেওয়ায় পাকিস্তানের এতে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শনিবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক একজন বিশেষ সহকারী ওই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম