নিম্নমুখী চীনের বিনিয়োগ ও শিল্প উৎপাদন

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২০, ১১:৩৬আপডেট : ১৬ মার্চ ২০২০, ১২:৫৪

করোনা ভাইরাসে শুধু আক্রান্ত ও প্রাণহানির ঘটনাই বাড়ছে না, বাড়ছে এর অর্থনৈতিক ক্ষতির মাত্রাও। বিশেষ করে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে। সম্প্রতি দেশটিতে নতুন করে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমে এলেও এর ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ইতোমধ্যেই শিল্প উৎপাদন ও বিনিয়োগে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। করোনা ভাইরাসের ফলে চীনা অর্থনীতির যতটা ক্ষতি হবে বলে মনে করা হয়েছিল বাস্তবে ক্ষতির পরিমাণ তার চেয়েও বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে ১৬ মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। নিম্নমুখী চীনের বিনিয়োগ ও শিল্প উৎপাদন
আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে চীনে খুচরা বিক্রির হার কমেছে ২০ দশমিক ৫ শতাংশ। এ হার রয়টার্সের সমীক্ষায় বিশ্লেষকরা করোনা ভাইরাসের কারণে দেশটির খুচরা বিক্রি যতটা কমে যাওয়ার আশঙ্কা করেছিলেন তার চেয়েও বেশি।

একই সময়ে শিল্প খাত থেকে অর্জিত মুনাফার পরিমাণও কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। স্থায়ী সম্পদ বিনিয়োগের পরিমাণ কমেছে ২৪ দশমিক ৫ শতাংশ।

নতুন সংক্রমণ কমলেও বিদেশিরা এখনও চীনে সফরের সাহস পাচ্ছে না। ব্যবসায়িক ভ্রমণ কিংবা পণ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুখ থুবড়ে পড়েছে।

ভাইরাস ছড়ানোর আশঙ্কায় অনেকেই এমন কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যা থেকে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ফলে রেস্তোরাঁ, সিনেমা, পরিবহন কোম্পানি, হোটেল, দোকানপাট, বাজার সবকিছুর ওপরই দ্রুত এর প্রভাব পড়েছে। এর ওপর চীনা চান্দ্র নববর্ষের ছুটির সময় এই স্বাস্থ্য সংকট দেখা দেওয়ায় এই শিল্পগুলো বিশেষ করে বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে। এর ওপর রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে যেসব পণ্য সরবরাহে চীনের ভূমিকা রয়েছে, সেগুলো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

চীন থেকে যন্ত্রাংশ সরবরাহে ঘাটতির কারণে দক্ষিণ কোরিয়া তাদের কারখানায় হাইউন্ডাই গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছে। ফক্সওয়াগান ও বিএমডব্লিউ চীনে গাড়ি নির্মাণের কাজ বন্ধ রেখেছে। এর সম্ভাব্য সুদূরপ্রসারী প্রভাব যে ভবিষ্যতে গাড়ির বাজারে পড়তে যাচ্ছে এটা থেকে স্পষ্ট তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী গাড়ি নির্মাণ শিল্পে এবং ইলেকট্রনিক্স শিল্পে যন্ত্রাংশ সরবরাহকারী দেশ হিসাবে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু মোবাইল ফোন ও কম্পিউটার চীনে তৈরি হয়। অনেক ফোন এবং কম্পিউটারের যন্ত্রাংশ তৈরি হয় দেশটিতে। সূত্র: সিএনএন, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম