এবার কলকাতায় গোমূত্র পানের অনুষ্ঠান

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৩:১০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৩:১৫
image

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোমূত্রকেই বারবার সামনে আনার চেষ্টা করছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অনেক নেতা ও হিন্দু মহাসভা। দিল্লিতে হিন্দু মহাসভার প্রধান স্বামী চক্রপাণির আয়োজনে গোমূত্র পানের অনুষ্ঠান করা হয়। এবার বিজেপির আয়োজনে কলকাতাতেও হলো একই ধরনের অনুষ্ঠান।

কলকাতায় গোমূত্র পানের আয়োজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ৭০০ নমুনা পরীক্ষা করার জন্য সংগ্রহ করেছে ভারত। নজরদারিতে রাখা হয়েছে প্রায় ৪২ হাজার মানুষকে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে ১২৯ জন করোনা ভাইরাস আক্রান্ত ধরা পড়েছে এবং মৃত্যু হয়েছে তিনজনের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গতকাল সোমবার কলকাতার জোড়াসাঁকো এলাকার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় করোনা ঠেকানোর কথা বলে অনেককেই গোমূত্র পান করিয়েছেন। নিজেই অনেকের মুখে গোমূত্র ঢেলে দিয়েছেন এই বিজেপি নেতা। তার আগে ধুপ-ফুল-ফল-মিষ্টান্নে গরুর পূজা করা হয়। গরু ও বাছুরকে এ সময় রুটি খাওয়ানো হয়।

গরুর পূজায় প্রসাদ হিসেবে লাড্ডুও ছিল। গোমূত্র পান করলে তবেই মিলেছে এ মিষ্টান্ন। বিজেপি নেতার গোমূত্র পান করানো নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কলকাতার ডেপুটি মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা অতীন ঘোষ বলেন, ‘যাদের চিড়িয়াখানায় থাকার কথা, তারা বাইরে থাকলে এই রকমই হয়।’

কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিজ্ঞানের উল্টো পথে হেঁটে করোনা সংক্রমণ রোখার নামে যেভাবে গোমূত্র পান করানো হচ্ছে, তার ফল ভয়ঙ্কর হতে পারে। গ্রামাঞ্চলের মানুষ যদি দলে দলে গোমূত্র পান করে নতুন কোনও সংক্রমণের শিকার হন, তা হলে কে দায়ী থাকবে?’

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য এ ঘটনার দায় এড়িয়ে বলেন, ‘ওই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব কাউকে এই রকম কোনও কর্মসূচি আয়োজন করতে বলেননি। কেন্দ্রীয় নেতৃত্বও বলেননি যে, করোনা রুখতে গোমূত্র পান করান। যিনি এসব করেছেন, তিনি নিজের দায়িত্বে করেছেন।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম