করোনা ভাইরাসে মালয়েশিয়ায় প্রথম মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৭:৩৯আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:৪১

বৈশ্বিক মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় প্রথম বারের মতো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৬০ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। তিনি সারাওয়াকের কুচিং এমানুয়েল ব্যাপটিস্ট চার্চের যাজক ছিলেন। করোনা ভাইরাসে মালয়েশিয়ায় প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৬৫ জন। এতে মারা গেছে সাত হাজার ৪৬৭ জন। তবে ৮০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছে। মালয়েশিয়ায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৫৫৩ রোগীর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ জন সারাওয়াকের বাসিন্দা।

মালয়েশিয়ার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টায় এক যাজকের মৃত্যু হয়েছে। ওই বিবৃতিতে বলা জানানো হয়েছে, কিভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন তা এখনও তদন্তাধীন রয়েছে। তবে তার সংস্পর্শে আসা ১৯৩ জনকে নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম