বাতাসে কয়েক ঘণ্টা ভেসে থাকতে সক্ষম করোনা ভাইরাস

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২০, ১৪:৪৭আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:৫০
image

করোনা ভাইরাস বাতাসে কয়েক ঘণ্টা ভেসে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের (এনআইএআইডি) একদল চিকিৎসক ওই গবেষণা সম্পন্ন করেছেন। তারা বলছেন, প্লাস্টিক কিংবা স্টেইনলেস স্টিলের গায়ে কয়েকদিন পর্যন্ত টিকে থেকে সংক্রমণ ঘটাতে পারে ওই ভাইরাস।

প্রতীকী ছবি
গত ১০ মার্চ চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল। চীনের সরকারি উদ্যোগে সম্পন্ন ওই গবেষণায় বলা হয়েছিল, নতুন করোনা ভাইরাস বাতাসে ৩০ মিনিট ভেসে থাকতে পারে।

বুধবার এনআইএআইডি চিকিৎসক দলের নতুন গবেষণার প্রসঙ্গ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, ওই গবেষণার স্বার্থে ভাইরাসের অনুলিপি পেতে তারা আক্রান্ত ব্যক্তির কফ ও স্পর্শ করা জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় তারা এমন ডিভাইস ব্যবহার করেছেন, যা কাশি বা হাঁচিতে তৈরি মাইক্রোস্কোপিক ফোঁটাগুলো নকল করতে পারে।

গবেষণায় দেখা গেছে, যখন কেউ কাশি বা হাঁচি দেয় তখন তাদের কফের মাধ্যমে ভাইরাস বের হয় এবং তা কার্যকরভাবে ছড়িয়ে পড়ে। এ সময় বাতাসে এ ভাইরাস কমপক্ষে তিন ঘণ্টা ভেসে থাকতে পারে। গবেষকরা প্লাস্টিক এবং স্টেইনলেস স্টিলে তিন দিন পরেও করোনা ভাইরাস শনাক্ত করতে পেরেছেন। কিন্তু, কার্ডবোর্ডে এ ভাইরাস ২৪ ঘণ্টা পরে কার্যকর ছিল না। তামার ওপর এই ভাইরাস নিষ্ক্রিয় হতে ৪ ঘণ্টা সময় নেয়।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম