নতুন ইতিহাস রচিত হলো: নির্ভয়ার মা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২০, ০৭:১০আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:৫২
image

দিল্লির মেডিক্যাল শিক্ষার্থী নির্ভয়া ধর্ষণে জড়িতদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মা আশা দেবী। তিনি বলেন, এর মাধ্যমে ভারতে নতুন ইতিহাস রচিত হলো। শুক্রবার ভোরে তিহার কারাগারে নির্ভয়া ধর্ষণে জড়িত অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর ওই মন্তব্য করেন আশা দেবী।

নতুন ইতিহাস রচিত হলো: নির্ভয়ার মা

নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, ‘দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছি। দেশের নারীরা ন্যায়বিচার পেলেন। গত সাত বছর ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন, গোটা দেশের মানুষ যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নতুন ইতিহাস রচিত হলো। নির্ভয়া যে ন্যায়বিচার পেলো, সেজন্য বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাই। আমার আইনজীবীদেরও।’

তিনি আরও বলেন, ‘অবশেষে আমার কন্যা ন্যায়বিচার পাওয়ায় আমি আজ তৃপ্ত। এই অপরাধ গোটা দেশের কাছে লজ্জা। আজ দেশ ন্যায়বিচার পেলো।’

২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক মেডিক্যাল শিক্ষার্থী। মিডিয়ায় ‘নির্ভয়া’ স্বীকৃতি পাওয়া ওই নারী ১৩ দিন পর সিংগাপুরের একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে বিক্ষোভকারীদের চাপে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন পরিবর্তনেও বাধ্য হয় ভারত সরকার। এ ঘটনায় চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ হয়। আর বাসটির চালক রাম সিং কারাগারে আত্মহত্যা করে। অপর এক আসামি অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় তিন বছর সংশোধন কেন্দ্রে থাকার পর মুক্তি পায়। আর দীর্ঘ সোয়া সাত বছরের আইনি  লড়াই শেষে শুক্রবার চার ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম