ইতালিতে নতুন করে ৬২৭ জনের মৃত্যু, সেনা মোতায়েন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২১ মার্চ ২০২০, ০০:৩১আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:২৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত এক দিনে আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে চার হাজার ৩২ জনে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে দেশটির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার ওই অঞ্চলে আপাতত ১১৪ জন সেনা মোতায়েন করা হয়েছে। ইতালিতে নতুন করে ৬২৭ জনের মৃত্যু, সেনা মোতায়েন

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় আগের দিনই চীনকে পেছনে ফেলেছে ইতালি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

ইতালির সবচেয়ে উপদ্রুত এলাকাগুলোর একটি উত্তরাঞ্চলীয় লোমবার্দে। গত মাসে এই এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্দেতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়।

লোমবার্দে অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলো ফোন্টানা শুক্রবার বলেছেন, সরকার সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে। ওই অঞ্চলে আপাতত ১১৪ সেনা মোতায়েনের কথা জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যাটি খুবই অল্প তবে এটা ইতিবাচক। দুর্ভাগ্যজনকভাবে আমরা আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখতে পাচ্ছি না, তা বাড়ছেই।’

মিলানের কর্মরত নার্স ড্যানিয়েলা কনফ্যালোনিয়েরি বলেছেন, ‘পরিস্থিতি এতটাই মারাত্মক যে এখন আর মৃতদেহ গণনা করা যাচ্ছে না’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা মারাত্মক চাপ ও উত্তেজনার মধ্যে কাজ করছি’।

এদিকে করোনা সংকট মোকাবিলায় সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে ইতালির সরকার। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে। হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমানা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের