যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের ৫ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ০৪:১৪আপডেট : ২১ মার্চ ২০২০, ১১:৩৮

যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনা ভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা পার্লামেন্টে জানিয়েছেন, নিজেদের দেশে করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে চায় তারা। এখন পর্যন্ত মোট দশ হাজার জনের পরীক্ষা করা হলেও প্রতিদিনই তারা ১০ থেকে ১৫ হাজার মানুষের পরীক্ষা করতে চান বলে জানান তিনি।

তুরস্কে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৭০ জন। এর মধ্যে মারা গেছে ৯ জন। করোনা ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আইনপ্রণেতাদের উদ্দেশে তাদের প্রতি ধন্যবাদ জানানোর আহ্বান জানান তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন।

সামনের দিনগুলোতে তুরস্কে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা আরও বাড়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেন, আমাদের লক্ষ্য প্রতিদিন ১৫ হাজার পরীক্ষা করা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরীক্ষাগারের সংখ্যা ২৫টি থেকে বাড়িয়ে ৩৬টি করা হবে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ইরান ও ইতালিকে দায়ী করেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চীন থেকে আসা ব্যক্তিদের দেশজুড়ে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়ে ইউরোপে করোনা ভাইরাসের বিস্তার ঘটিয়েছে ইতালি’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম