ইতালিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ২৩:৫৩আপডেট : ২২ মার্চ ২০২০, ১০:৩৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ইতালিতে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট চার হাজার ৮২৫ জনের মৃত্যু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইতালিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে গত বৃহস্পতিবারই পেছনে ফেলেছে ইতালি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

ইতালির সিভিল প্রটেকশন সংস্থা জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিলো ৪৭ হাজার ২১ জন। দেশটির সবচেয়ে উপদ্রুত এলাকা লোমবার্দের অবস্থা এখনও মারাত্মক। ওই অঞ্চলে এখন পর্যন্ত তিন হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এই এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্দেতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়। ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

ইতালিতে আক্রান্তদের মধ্যে মোট ছয় হাজার ৭২ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আর এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে মোট দুই হাজার ৮৫৭ জন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম