স্পেনে মৃতের সংখ্যা এক হাজার সাতশ’ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ২০:৫২আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:০৭

স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৭২০ জনে পৌঁছেছে। আগের দিন পর্যন্ত এই সংখ্যা ছিল এক হাজার ৩২৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্পেনে মৃতের সংখ্যা এক হাজার সাতশ’ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী মহামারির রূপ নেওয়া করোনাভাইরাসে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেন। রবিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৫৭২ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৫৭৫ জন। এছাড়া হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৭৮৫ জন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার বলেছেন, মহামারি মোকাবিলায় যা কিছু করণীয় তার সবকিছুই সরকার করবে। সামনে আরও খারাপ পরিস্থিতি আসছে বলেও সতর্ক করেছেন তিনি। মহামারি ঠেকাতে গত ১৪ মার্চ ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে স্পেন সরকার। রবিবার দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই মেয়াদ শেষ হলে আরও ১৫ দিনের জন্য আবারও জরুরি অবস্থা জারি হতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছে তিন লাখ ১৬ হাজার ৪০৯ জন। আর বিশ্বজুড়ে মারা গেছে ১৩ হাজার ৫৯৯ জন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম