করোনা আক্রান্তদের ফেলে পালিয়েছে স্পেনের বহু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২০, ০৯:৫৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৪:০১

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তা দিচ্ছে স্পেনের সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় পরিত্যক্ত বৃদ্ধাশ্রমে অসুস্থ রোগী এবং কোনও কোনও ক্ষেত্রে শয্যায় পড়ে থাকা মৃতদেহও খুঁজে পেয়েছে সেনা সদস্যরা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্প্যানিশ প্রসিকিউটররা এই ঘটনার তদন্ত শুরু করেছে। যথাযথ সরঞ্জামের অভাবে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার না করার ঘোষণা দিয়েছে স্পেনের কর্তৃপক্ষ

মহামারির রূপ নেওয়া করোনাভাইরাসে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি স্পেন। সোমবার একদিনেই দেশটিতে রেকর্ড ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার ১৮২ জনে পৌঁছেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাইরাসে মৃতদের মরদেহ সংরক্ষণের জন্য মাদ্রিদের একটি স্কেটিং মাঠকে সাময়িক মর্গ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃদ্ধাশ্রমগুলোতে সংক্রমণ ঠেকানোয় সহায়তা দিতে সেনাবাহিনীকে তলব করেছে স্পেন। স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলেসিনোকে বলেন, ‘বয়স্ক মানুষদের সঙ্গে বৃদ্ধাশ্রমে করা আচরণের বিষয়ে কঠোর হতে যাচ্ছে সরকার’। তিনি বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি পরিদর্শনের সময় বেশ কয়েকজন বৃদ্ধকে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পেয়েছে সেনাবাহিনী, কোনও কোনও ক্ষেত্রে শয্যায় পড়ে থাকা মৃতদেহও পাওয়া গেছে।’ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কর্মীরা এসব আশ্রম ছেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৃদ্ধাশ্রমগুলোকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, এসব আশ্রমে সর্বোচ্চ নজরদারি চালানো হবে। 

/জেজে/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম