আফগানিস্তানে শিখ মন্দিরে হামলা, নিহত অন্তত ২৫

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১৮:৩১আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৩৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর আট জন আহত হয়েছে। আত্মঘাতী ও সশস্ত্র বন্দুকধারীদের হামলার প্রায় ছয় ঘণ্টা পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার হয়েছে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনও ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আফগানিস্তানে শিখ মন্দিরে হামলা, নিহত অন্তত ২৫

সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হয়রানি ও বৈষম্যের কারণে আফগানিস্তানে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা কমে আসছে। বর্তমানে দেশটিতে দশ হাজারেরও কম শিখ ধর্মাবলম্বীর বাস। ২০১৮ সালের জুলাইতে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে শিখ ও হিন্দু ধর্মালম্বীদের এক জমায়েতে আইএস’র হামলায় ১৯ জন নিহত ও অপর ২০ জন আহত হয়। ওই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন দেশটির অন্যতম শিখ রাজনীতিবিদ আওতার সিং খালসা।

বিবিসি জানিয়েছে, বুধবার সকালে কাবুলের শোরবাজার এলাকায় শিখ মন্দিরে আত্মঘাতী ও বন্দুকধারীরা ঢুকে পড়ে। ওই সময়ে সেখানে প্রায় দেড়শো মানুষের জমায়েত ছিলো। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলা মোকাবিলায় বিদেশি সেনারাও সহায়তা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জন্য পূর্বনির্ধারিত এক বিলিয়ন ডলারের সহায়তা বাতিলের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় কাবুলে হামলার ঘটনা ঘটলো। আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়ে ওই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম