আর্জেন্টিনায় ৪১ পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৫, ১৯:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:১৫

Argentina police bus plunges off bridge লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় সড়ক দুর্ঘটনায় ৪১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় সালতা শহরে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থার এপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৯৩২ কিলোমিটার উত্তরের সালতা শহরে পুলিশের তিনটি বাস যাচ্ছিল। পথে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে।
প্রাদেশিক সিভিল ডিফেন্সের পরিচালক অ্যাঙ্গেল মারিনারো জানান, অজ্ঞাত কারণে বহরটির একটি বাস ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ব্রিজ থেকে ছিটকে ৬৫ ফুট নিচে পড়ে যায়।
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও যাত্রীদের উদ্ধার অভিযান চলছে। বাসটিতে ৬০ জন পুলিশ সদস্য ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
/এএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম