ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা বান্ধবীও করোনায় আক্রান্ত?

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৪:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৪:০৪
image

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডস আশঙ্কা করছেন তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এক টুইটার বার্তায় কেরি নিজের আশঙ্কার কথা তুলে ধরেছেন। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সানের খবরে বলা হয়েছে, শুক্রবার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও জনসন এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা বান্ধবীও করোনায় আক্রান্ত?

করোনাভাইরাসের ভয়াল থাবায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ব্রিটেন। গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি আইসোলেশনে থাকা অবস্থাতেই তার বান্ধবীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলো।

কেরি টুইটে  লিখেছেন, ‘গত সপ্তাহটি আমি করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়েই বিছানায় শয্যাশায়ী ছিলাম। তবে আমার করোনা পরীক্ষার কোনও প্রয়োজন নেই। এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরে আমি ফের শক্তি ফিরে পাচ্ছি এবং শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেছি।‘

ফেব্রুয়ারি মাসে জনসন ও তার ৩২ বছর বয়সী বান্ধবী কেরি সাইমন্ডস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন এবং খুব শিগগিরই বিয়ে করছেন। তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে আগামী গ্রীষ্মে তাদের বিয়েও কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ল।

করোনাভাইরাস যে খুব ঝুঁকিপূর্ণ সেটা ভালোই জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বান্ধবী। তাই আরও একটা টুইটে ক্যারি লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কোভিড-১৯ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। সব অন্তঃসত্ত্বাদের বলব, খুব সাবধানে থাকবেন এবং বিশেষজ্ঞদের যাবতীয় পরামর্শ মেনে চলবেন।

এদিকে এক সপ্তাহ আইসোলেশনে কাটিয়ে শুক্রবার ফের কাজে যোগ দেওয়ার কথা ছিল জনসনের। তবে চিকি‍ৎসকরা তাকে এখনও সুস্থ ঘোষণা করেননি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম