নিউ ইয়র্ক সিটিতে ফ্লাইট চলাচল সীমিত করছে ইউনাইটেড এয়ারলাইন্স

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৬:১৭আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৩৫
image

নিউ ইয়র্ক সিটির দুই বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কোম্পানি ইউনাইটেড এয়ারলাইন্স। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে রবিবার (৫ এপ্রিল) থেকে কমপক্ষে তিন সপ্তাহ ফ্লাইট চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে তারা। নিউ ইয়র্কের নিউআর্ক ও লা গার্দিয়া বিমানবন্দরে প্রতিদিন ইউনাইটেড এয়ারলাইন্সের ১৫৭টি ফ্লাইট চলাচল করে থাকলেও আপাতত তা ১৭টিতে সীমিত রাখা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউ ইয়র্ক সিটিতে ফ্লাইট চলাচল সীমিত করছে ইউনাইটেড এয়ারলাইন্স

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে সেখানে এরইমধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। রবিবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রে নভেল করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ১২ হাজার ২৩৭ জন, মৃতের সংখ্যা আট হাজার ৫০১ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৯৭ জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ, যা যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানির ৪০ ভাগেরও বেশি।

নিউ ইয়র্ক এলাকায় নিউআর্ক বিমানবন্দরটি ইউনাইটেড এয়ারলাইন্সের হাব হিসেবে পরিচিত। এই বিমানবন্দর থেকে প্রতিদিন ৬২টি গন্তব্যে ১৩৯টি ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সটি। তবে করোনা পরিস্থিতির কারণে প্রতিদিনের ফ্লাইট সংখ্যা কমিয়ে ১৫টি করা হয়েছে। আর এগুলো চলাচল করবে ৯টি গন্তব্যে। আর লা গার্দিয়া বিমানবন্দরে প্রতিদিন ১৮টি ফ্লাইট চলাচল করলেও তা কমিয়ে ২টি করার কথা জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কর্মীদের কাছে পাঠানো নোটিশে ইউনাইটেডের চিফ অপারেশন্স অফিসার লিখেছেন, ‘এ চ্যালেঞ্জিং সময়ে ইউনাইটেড এয়ারলাইন্স জরুরি সেবা অব্যাহত রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। নিউআর্ক ও লাগার্দিয়া বিশ্বের দুই ব্যস্ততম বিমানবন্দর। বর্তমান পরিস্থিতিতে মানুষের যেখানে যাওয়া দরকার কিংবা পণ্য যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছে দেওয়ার দায় রয়েছে আমাদের।’

ইউনাইটেড আরও জানিয়েছে, কর্তব্যরত থাকুক বা না থাকুক, এসব এলাকার কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা প্রদান অব্যাহত থাকবে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম