সন্ত্রাসবাদ মোকাবেলায় ৩৪ দেশের সামরিক জোট ঘোষণা সৌদির

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৪

Saudiসন্ত্রাসবাদ মোকাবেলার কথা বলে ৩৪টি দেশের এক সমন্বিত সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
ওই বিবৃতিত বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবেলায় ওই ৩৪টি দেশ সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করবে। রিয়াদ থেকে ওই সামরিক অভিযান পরিচালনা এবং সমন্বয় করা হবে।
জোটের মধ্যে আরব দেশ মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইসলামিক দেশ তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে বৈরিতার সম্পর্কে সম্পর্কিত ইরান ওই জোটে নেই।
জোটের যৌথ বিবৃতিতে বলা হয়, সব ধরনের সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের হাত থেকে মুসলিম জাতিগুলোকে রক্ষা করতেই ওই জোট গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন হলো ইরাক ও সিরিয়াভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সৌদি আরবের কঠোর ভূমিকা না থাকার ব্যাপারে সরব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে এক বিরল সংবাদ সম্মেলনে মঙ্গলবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর এবং আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবেলায় সামরিক উদ্যোগ নেয়ার কথা জানান। তবে সেই সামরিক অভিযান কেমন হবে, তা নিয়ে কোন স্পষ্ট ধারণা দেননি তিনি।

/বিএ/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক