ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ১৩:১১আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৩:১৮

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬৯৩ জন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু

এনডিটিভি-র খবরে বলা হয়েছে, প্রতিদিনই যেন সংক্রমণ আর প্রাণহানির নতুন রেকর্ড গড়ছে প্রাণঘাতী এ ভাইরাস।

সোমবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ভারতে করোনাভাইরাসে এখন পর্যন্ত অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন চার হাজার ২৮৮ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৩২৮ জন।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, তার দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে ০-২০ বছরের মধ্যে রয়েছে ৯ শতাংশ। ২১-৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে ১৭ শতাংশ মানুষ।

এদিকে রবিবার রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতীকী লড়াইয়ে নামে ভারত। এ সময় ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট, টর্চ জ্বালায় গোটা দেশ। কেউ কেউ আবার উৎসাহের আতিশয্যে আতশবাজিও ফাটায়, স্লোগান দেয়।

ভারতজুড়ে বিদ্যমান ২১ দিনের এই লকডাউনে অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের চৌকাঠ না পেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই এই নিষেধাজ্ঞা অমান্য করে পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে, যা করোনা সংক্রমণের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে।

রবিবারই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে প্রতি ৪.১ দিন পরপর দ্বিগুণ হচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিসংখ্যানকে বড়সড় বিপদের পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম