ইতালিতে বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়া মানুষ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
০৭ এপ্রিল ২০২০, ০০:২১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৫৩

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দেশটির ১ হাজার ২২ জন করোনা আক্রান্ত রোগী। দেশটিতে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ২২ হাজার ৮৩৭ জন। সোমবার ( ৬ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন। ইতালিতে বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়া মানুষ

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। সরকারি হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে এক লাখ ৩২ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫২৩ জন। সোমবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত এক দিনে দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৬৩৬ জনের।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের সহায়তার জন্য রোবট চিকিৎসক ব্যবহার শুরু করেছে ইতালি। নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) থাকা ভাইরাসে আক্রান্ত আশঙ্কাজনক রোগীর পালস পরীক্ষা করে দেখছে এসব রোবট। আবার কখনও রোগীদের ওষুধও খাইয়ে দিচ্ছে। ইতালির ভ্যারেসে হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা শুরু করেছে ছয়টি রোবাট।

এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্সকর্মী। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম