আফ্রিকা করোনাভাইরাসের টিকা পরীক্ষার ক্ষেত্র হবে না: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ০৪:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৫৫

করোনাভাইরাসের টিকা আফ্রিকায় পরীক্ষায় করা যেতে পারে বলে করা দুই ফরাসি চিকিৎসকের মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেডরোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ‘আফ্রিকা কোনও টিকার পরীক্ষার ক্ষেত্র হবে না এবং হতে পারবে না।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। আফ্রিকা করোনাভাইরাসের টিকা পরীক্ষার ক্ষেত্র হবে না: ডব্লিউএইচও

করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে নানা দেশের প্রচেষ্টার মধ্যে সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে ফ্রান্সের দুই চিকিৎসক এসব টিকা আফ্রিকায় পরীক্ষা করে দেখার পরামর্শ দেন। তাদের এই মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তাদের বিরুদ্ধে আফ্রিকানদের ‘মনুষ্য গিনিপিগ’ বানানোর অভিযোগ তোলা হয়। পরে এক চিকিৎসক মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ফরাসি চিকিৎসকদের ওই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ডব্লিউএইচও’র করোনাভাইরাস ব্রিফিংয়ে দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন টেডরোস আডানোম গেব্রিয়াসিস। ডব্লিউএইচও মহাপরিচালক একে উপনিবেশিক মানসিকতার ‘হ্যাংওভার’ আখ্যা দেন। তিনি বলেন, ‘একুশ শতকে এসে বিজ্ঞানীদের কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা লজ্জাজনক এবং আতঙ্কজনক। আমরা সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায় এর নিন্দা জানাই এবং আশ্বস্ত করতে চাই যে, এইটা কোনওদিনই ঘটবে না।’

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার প্রেক্ষাপটে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে আফ্রিকার কয়েকটি দেশ। কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়াও আরও তিনটি শহরে প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট উনুহু কেনিয়াত্তা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে জন্মদিনের অনুষ্ঠানের করায় ১৪ দিনের সমাজ সেবার সাজা পেয়েছেন নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেত্রী ফুঙ্কে আকিনদেলে ও তার স্বামী। দক্ষিণ আফ্রিকায় লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় ৫০ অতিথিসহ গ্রেফতার হয়েছেন এক নবদম্পত্তি। এছাড়া জিম্বাবুয়েতে অনিবন্ধিত করোনাভাইরাস পরীক্ষার কিট কিনতে নাগরিকদের নিষেধ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। কয়েকটি ফার্মেসি ও বেসরকারি কোম্পানি এসব কিট বিক্রি শুরুর পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের