৭৬ দিন পর উহানের লকডাউন প্রত্যাহার

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ১০:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১১:১৯

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে লকডাউন তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ৭৬ দিন অবরুদ্ধ থাকার পর ৮ এপ্রিল বুধবার থেকে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এ উপলক্ষে শহরজুড়ে করা হয় বর্ণিল আলোকসজ্জা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ৭৬ দিন পর উহানের লকডাউন প্রত্যাহার

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় এক পর্যায়ে গত ২৩ জানুয়ারি থেকে শহরটি লকডাউন করে দেওয়া হয়।

লকডাউন উঠে যাওয়ায় উহানের রাস্তায় ফের লোকজনের চলাচল শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে যানবাহন। মিলেছে অন্যান্য শহর বা প্রদেশ থেকে উহানে আসা যাওয়ার অনুমতি। অর্থাৎ উহান এখন আগের মতোই উন্মুক্ত।

এর আগে ৭ এপ্রিল মঙ্গলবার চীনা কর্তৃপক্ষ ঘোষণা করে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সোমবার দেশটিতে প্রথমবারের মতো এ ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ওই ঘোষণার পরই বুধবার থেকে উহানের লকডাউন তুলে নেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম