সুস্থ হয়ে উঠলেন করোনায় আক্রান্ত ১০৩ বছর বয়সী নারী

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২০, ০৯:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৯:৫০
image

করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। তবে এই ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন অনেক বয়স্ক ব্যক্তিও। তারা করোনা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। তেমনই একজন নারী আডা জানুস্সো। ১০৩ বছর বয়সী এই ব্যক্তি জানিয়েছেন, সাহস, দৃঢ়তা আর বিশ্বাসই পারে করোনাভাইরাসকে পরাজিত করতে।

সুস্থ হয়ে উঠলেন করোনায় আক্রান্ত ১০৩ বছর বয়সী নারী

সম্প্রতি জানুস্সো বার্তা সংস্থা এপিকে ভিডিও কলে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভালো আছি, ভালো আছি’। ইতালির পেইডমেন্টের উত্তরাঞ্চলীয় শহর লেসোনার নিবাস থেকে ভিডিওকলে ওই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হন জানুস্সো। বলেন, ‘আমি টিভি দেখি এবং পত্রিকা পড়ি’। এসময় জানুস্সোর পাশে তাদের ৩৫ বছর বয়সি পারিবারিক চিকিৎসক উপস্থিত ছিলেন, তিনি প্রতিরক্ষামূলক গাউন পরে ছিলেন এবং জানুস্সো মাস্ক পরে ছিলেন।

জানুস্সোর চিকিৎসক বলেন, ‘তিনি বৃদ্ধ কিন্তু স্বাস্থ্যবান এবং জটিল কোনো রোগে আক্রান্ত নন। আগামী ১৬ আগস্টে তিনি ১০৪ বছরে পা রাখবেন।’

অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে জানুস্সো বলেন, ‘আমার অল্প জ্বর রয়েছে’। তার চিকিৎসক কারলা ফার্নো মার্চেস জানান, ‘তিনি এক সপ্তাহ ধরে বিছানায় ছিলেন। সেসময় তিনি খুব ক্লান্ত ছিলেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন না। একদিন তিনি চোখ মেললেন এবং তার নিত্যদিনের কাজ শুরু করলেন। তিনি একাই বিছানায় উঠে বসলেন এবং বিছানা থেকে নামলেন’।

অসুস্থতা থেকে মুক্তি পেতে কিসে সাহায্য করেছে? এমন প্রশ্নের জবাবে জানুস্সো বলেন, সাহস, দৃঢ়তা এবং বিশ্বাস। এই তিনটি জিনিস তাকে করোনা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে। তিনি পরামর্শ দিয়েছেন করোনাকে হারাতে সাহসী হোন এবং বিশ্বাস রাখুন।

ইতালিতে পাঁচ সপ্তাহ ধরে লকডাউন চলছে। এমন অবস্থায় ঘরের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যখন বাইরে যাওয়ার অনুমতি মিলবে তখন বাইরে মন ভরে হাঁটতে চান ১০৩ বছরের জানুস্সো। আর তার নাতি-নাতনিদের ছেলেমেয়ের সঙ্গে খেলতে চান তিনি।

করোনাভাইরাস আক্রান্ত হলে মাঝারি বয়সিরা বেশিরভাগ সুস্থ হয়ে উঠছেন। তবে বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হলে তার পরিণাম বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হচ্ছে। কারণ তারা বেশিরভাগই বিভিন্ন রোগে ভুগছেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের