সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের উচ্চতম ভবন

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৫

Sky scrapper 333 বিশ্বের উচ্চতম ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফার চেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব।
দেশটির দুটি নির্মাণ সংস্থা জিদ্দাহ ইকনমিক কোম্পানি ও অ্যালিনমা ইনভেস্টমেন্টের মধ্যে রোববার ১.২ বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়। জিদ্দাহ টাওয়ার নামে ২শ তলাবিশিষ্ট এ ভবনটির নির্মাণ কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ২৬টি তলা নির্মাণের কাজ এর মধ্যেই হয়ে গিয়েছে।
সব পরিকল্পনা ঠিক থাকলে দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও ৫৫০ ফুট লম্বা হবে আকাশচুম্বী এ টাওয়ার। আর আইফেল টাওয়ারের চেয়ে এর উচ্চতা হবে দ্বিগুণ।
২০১০ সালে তাইওয়ানের ১,৬৭০ ফুট উঁচু তাইপে টাওয়ারের থেকে বিশ্বের উচ্চতম অট্টালিকার খেতাব ছিনিয়ে নেয় বুর্জ খলিফা। ২০০৩ সাল থেকে তাইপেই ছিল বিশ্বের উচ্চতম অট্টালিকা।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম