দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত ৩৫৬

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ০৯:২৪আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৯:৩১

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার একদিনেই রেকর্ড সংখ্যক ৩৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১০। দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত ৩৫৬

সোমবার করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে আরও চার জনের মৃত্যু হয়েছে। সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮।

দিল্লিতে করোনার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত জোন বা এলাকার সংখ্যা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। নতুন এলাকার মধ্যে যোগ হয়েছে সন্ত নগর ও বুরারি। সন্দেহভাজন আক্রান্তদের চিহ্নিত করতে প্রতিটি বাড়িতে পাঁচ সদস্যের করে একটি টাস্কফোর্স পাঠানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় ১৪ হাজার ‘পায়ে হাঁটা যোদ্ধা ও নজরদারি ফোর্স’ কাজ করবে বলে জানিয়েছেন দিল্লির রাজ্য সরকারের একজন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি