বিশ্বের সব বন্দি শিশুকে মুক্তি দেওয়ার আহ্বান

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১৫:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৫:২৪
image

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে বিশ্বের সব বন্দি শিশুকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সব বন্দি শিশুকে মুক্তি দেওয়ার আহ্বান

ইউনিসেফের নির্বাহি পরিচালক হেনরিটা ফোর তার বিবৃতিতে বলেছেন, এই ভয়াবহ সংক্রমণের সময়েও লাখ লাখ শিশু বন্দি অবস্থায় রয়েছে। কেউ রয়েছে কারাগারে। কেউ আবার অভিবাসন প্রক্রিয়ায় আটক।

হেনরিটা ফোর বলেন, বন্দি শিশুদের একটা বড় অংশ রয়েছে গাদাগাদি করে যা করোনার ছড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। আবার এসব শিশুদের মধ্যে বেশিরভাগই অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে বলে জানান তিনি।

ইউনিসেফ বলছে, আটককৃত শিশুরা অবহেলা নির্যাতনের শিকার। করোনা ছড়ানোর ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আর এসব শিশু থেকেই করোনা মারাত্বক ভাবে ছড়াতে পারে।  শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদেরকে মুক্তি দিতে হবে। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক তার বিবৃতিতে বলেন, সরকার সমস্ত শিশু যেন নিরাপদে তাদের পরিবার বা আশ্রয়দাতার কাছে ফিরে আসতে পারে; সেজন্য তাদের অবিলম্বে মুক্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম