জেন্ডার অসমতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৫, ১৪:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩

undp জাতিসংঘের জেন্ডার অসমতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনে-২০১৫-তে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
বিশ্বের ১৫৫টি দেশের মধ্যে জেন্ডার অসমতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১১। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে অবস্থান করছে পাকিস্তান ও ভারত। তাদের অবস্থান যথাক্রমে ১২১ ও ১৩০। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। তাদের অবস্থান ১৫২-তে।
মাতৃমৃত্যুর হার, স্বাস্থ্যগত বিষয়, সংসদে নারী প্রতিনিধিত্বের হারের ভিত্তিতে ক্ষমতায়ন, অল্প বয়সে মা হওয়া, শিক্ষা গ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ভিত্তিতে জেন্ডার অসমতার সূচকটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সংসদে নারী প্রতিনিধিত্বের হার শতকরা ২০। পাকিস্তানে ১৯.৭ ও ভারতে ১২.২ শতাংশ। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হাজারে ১৭০। ভারতে তা ১৯০।
মাধ্যমিক শিক্ষাগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের নারীদের হার ৩৪ শতাংশ। ভারতে তা ২৭ শতাংশ।  শ্রমের ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ বাংলাদেশে ৫৭ শতাংশ। ভারতে তা ২৭ শতাংশ।
জেন্ডার অসমতা সূচকে বাংলাদেশ এগিয়ে থাকলেও মানব উন্নয়ন সূচকে ভারত, শ্রীলংকা ও ভূটানের চেয়ে পিছিয়ে ও পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৮টি দেশের মধ্যে ১৪২। ভারত ও পাকিস্তানে অবস্থান যথাক্রমে ১৩০ ও ১৪৭।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে শ্রীলংকা। সূচকে দেশটির অবস্থান ৭৩তম। এছাড়া ভূটান ১৩২, নেপাল ১৪৫, আফগানিস্তান ১৭১-এ অবস্থান করছে।

 

/এএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম