বাড়ি ফেরার দাবিতে স্টেশনে শ্রমিকদের ভিড়, মুম্বাই পুলিশের লাঠিচার্জ

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ২৩:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২৩:১১

লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রতিবাদে মুম্বাইয়ের একটি রেল স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ভারতের হাজার হাজার অভিবাসী শ্রমিক। বাড়ি ফেরার দাবিতে মঙ্গলবার বান্দ্রা স্টেশনে সমবেত এসব শ্রমিকের সঙ্গে যোগ দেয় খাবারের সন্ধানে আসা বহু বস্তিবাসী। বিক্ষোভরত এসব মানুষের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। বাড়ি ফেরার দাবিতে স্টেশনে শ্রমিকদের ভিড়, মুম্বাই পুলিশের লাঠিচার্জ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগের তিন সপ্তাহের লকডাউনের কারণে রোজগার হারিয়েছেন হাজার হাজার অভিবাসী শ্রমিক। পরিবহন বন্ধ থাকায় ফিরতে পারেননি বাড়িতেও। ভারত সরকার এসব শ্রমিককে বিনামূল্যে খাবার ও আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগই তা পাননি।

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম মনে করেন খাবার সংকট ছাড়াও অভিবাসী শ্রমিকেরা বাসস্থানের সংকটে পড়ে নিজ বাড়িতে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। কিনি বলেন, এসব শ্রমিকের অধিকাংশই একটি কক্ষ দশ জন বা তার চেয়ে বেশি মানুষের সঙ্গে ভাগাভাগি করেন। টানা লকডাউনের কবলে পড়ে দীর্ঘ সময় তাদের পক্ষে ওই কক্ষে অবস্থান করা দুর্বিষহ হয়ে উঠছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে সোস্যাল ডিসটান্সিংয়ের বিধিনিষেধ অমান্য করে হাজার হাজার মানুষ বিক্ষোভ চালাতে থাকে। এনডিটিভি জানিয়েছে, পুলিশের তরফে একাধিকবার বিক্ষোভরতদের সরে যেতে সতর্ক করা হয়। তবে তা মানায় লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়। 

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত অন্যতম এলাকা মুম্বাই। মহারাষ্ট্রে শনাক্ত হওয়া দুই হাজার তিনশো করোনা আক্রান্তের মধ্যে এক হাজার পাঁচশোরও বেশি মুম্বাইয়ের বাসিন্দা।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম