মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২০, ১২:১২আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১২:১৫

করোনাভাইরাসের মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

ভোটকেন্দ্রগুলোতে এক মিটার (৩ দশমিক ২ ফুট) দূরত্ব ও মাস্ক বাধ্যতামূলক করা হয়। সেখানে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। যাদের শরীরের তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে।

গ্লাভস ছাড়াও হাতে দেওয়া হয়েছে জীবাণুনাশক। এরপরই লোকজন ভোট দিতে পেরেছেন।

দক্ষিণ কোরিয়ায় কখনও নির্বাচন বাতিল হয়নি। ১৯৫২ সালে যখন কোরিয়ান যুদ্ধ চলছিল তখনও দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার দেশটিতে মোট ভোটার সংখ্যা চার কোটি ৪০ লাখ।

এমন সময়ে দক্ষিণ কোরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যখন করোনা মহামারীর কারণে বিশ্বের অন্তত ৪৭টি দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, শ্রীলঙ্কা ও ইথিওপিয়ার মতো দেশগুলোও রয়েছে। পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও নিউ জিল্যান্ডের মতো দেশগুলো। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম