প্রায় ২৫ হাজার বন্দি মুক্তি দেবে মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ২০:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:৫৫

ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রায় ২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। শুক্রবার প্রেসিডেন্ট উইন মিন্ট এক বিবৃতিতে জানিয়েছেন দেশের বিভিন্ন কারাগারে আটক থাকা ২৪ হাজার ৮৯৬ জন বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ৪৭ জন বিদেশিও রয়েছে। মিয়ানমারের নাগরিকদের আনন্দ ও মানবিকতা বিবেচনায় নিয়ে এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি। তবে কোন ধরনের অপরাধে জড়িতরা মুক্তি পাচ্ছেন তা জানানো হয়নি বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রায় ২৫ হাজার বন্দি মুক্তি দেবে মিয়ানমার  

ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রতিবছরই বন্দি মুক্তি দেয় মিয়ানমার। তবে মুক্তি প্রাপ্তদের মধ্যে সরকার বিরোধী ভিন্নমতালম্বীদের রাখা হয় কিনা তা স্পষ্ট নয়। অর্ধ শতাব্দী ধরে সামরিক শাসন শেষে ২০১৬ সালে ক্ষমতায় আসেন নোবেল বিজয়ী অং সান সু চি। তার প্রথম কাজ ছিলো শত শত রাজনৈতিক বন্দির মুক্তি দেওয়া।  

তারপর থেকেই মিয়ানমারের কারা দফতর বলে আসছে দেশে কোনও রাজনৈতিক বন্দি নেই। তবে মানবাধিকার গ্রুপগুলোর দাবি রাজনৈতিক কর্মকান্ডের কারণে বহু মানুষ আটক রয়েছে। রাজনৈতিক বন্দিদের সহযোগী সংস্থার কর্মকর্তা অং মিয়ো কিয়াও বলেন, ‘সরকার মূলত রাজনৈতিক বন্দির বিষয়টি স্বীকার করে না, তবে আমরা কয়েকজনের তালিকা চেয়েছিলাম আর তারা ৭০ জনেরও বেশি মানুষের একটি তালিকা দিয়েছিল। তাদের কেউ মুক্তি পাচ্ছে কিনা তা স্পষ্ট নয়।’

অলাভজনক মানবাধিকার সংস্থা আথানের হিসাব অনুযায়ী ২০১৯ সালে মতপ্রকাশ সংক্রান্ত মামলায় ৩৩১ জনেরও বেশি মানুষের বিচার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীরাও রয়েছে।   

বন্দি মুক্তির খবরের পর বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে অনেক বন্দির স্বজন জড়ো হয়। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে জড়ো হন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৮৫ হন আক্রান্ত শনাক্ত হয়েছে আর মারা গেছে চার জন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম