করোনা মোকাবিলায় প্রাসাদ ছেড়ে হাসপাতালে রাজকন্যা

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২০:১৩

করোনাভাইরাসে বিপন্ন বিশ্বের চেহারাছবি দেখে ঘরে আটকে থাকতে পারেননি সুইডেনের রাজকন্যা সোফিয়া। কীভাবে স্বাস্থ্যকর্মীদের পাশে এ দুঃসময়ে তিনি দাঁড়াবেন; সেই চেষ্টাতেই ছিলেন। এরই অংশ হিসেবে তিনি অনলাইনে কোর্স করে দেশকে বাঁচাতে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন রাজকুমারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এ তথ্য জানা গেছে। সুইডেনের রাজকন্যা সোফিয়া
সোফিয়া একসময় নামকরা মডেল ছিলেন। পরবর্তীতে ৪০ বছর বয়সী প্রিন্স ফিলিপের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করতে ৩৫ বছরের সোফিয়া একটি অনলাইন কোর্স করেন। ওই কোর্সে মূলত কীভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোভিড ১৯ রোগীদের দেখভাল করবেন তার প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রশিক্ষণের পরই তিনি স্বেচ্ছাসেবক হিসেবে স্টকহোমের সোফিয়াহেম্মেট হাসপাতালে কাজ শুরু করেন।

এখন পর্যন্ত সুইডেনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। রাজকুমারী সোফিয়া সরাসরি করোনাভাইরাস রোগীদের সংস্পর্শে আসবেন না। স্বাস্থ্যসেবায় সহযোগী হিসেবেই তিনি কাজ করবেন। চিকিৎসক এবং নার্সদের ওপর যতটা সম্ভব চাপ কমানো যায় সেটা তিনি দেখবেন।
সব ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কি না তা নজরদারি করছেন, রান্না করা, চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করাসহ ইত্যাদি দেখভালের দায়িত্ব নিয়েছেন রাজকুমারী সোফিয়া। মহামারি করোনা নিয়ে খুবই চিন্তিত সোফিয়া। স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত দায়ভার এসে পড়ছে তা বুঝতে পেরেই তিনি তাঁদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন।
রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্রান্তিকালে রাজকুমারী চেয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে। তাই তিনি অনলাইনে এ সংক্রান্ত তিন দিনের একটি কোর্স করেন। প্রসঙ্গত, জরুরি অবস্থায় চিকিৎসক, নার্সদের সাহায্য করবার জন্য ৮০ জনকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্টকহোমের সোফিয়াহেম্মেট হাসপাতালের পক্ষ থেকে। এঁরা কেউই চিকিৎসা বিজ্ঞান পড়ে আসেননি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম