পশ্চিমবঙ্গে ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১০:১১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১০:১৬

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পশ্চিমবঙ্গে ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ সময়ে বন্ধ থাকবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্যও এ সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ যেমন উপাচার্য, রেজিস্ট্রার, অর্থ/পরীক্ষা বিভাগ, ইনস্টিটিউট প্রধানের দফতর খোলা রাখা যাবে। তবে সেজন্য উপযুক্ত সুরক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোও ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিদেশি শিক্ষার্থী যারা দূরত্বের কারণে বা অন্য কোনও কারণে ক্যাম্পাস ছেড়ে যেতে পারছে না তাদের জন্যে মেডিক্যাল প্রটোকল অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে আপাতত ৩ মে পর্যন্ত করার ঘোষণা করেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে থেকে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম