ইতালিতে বৈধতা পাচ্ছেন ৬ লাখ অবৈধ অভিবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২১ এপ্রিল ২০২০, ১০:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১১:০৯

ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ছয় লাখ অবৈধ অভিবাসী। গত ১৮ এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অভিবাসীদের বৈধতা নিয়ে ১৬ পৃষ্ঠার একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগ করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। ইতালিতে বৈধতা পাচ্ছেন ৬ লাখ অবৈধ অভিবাসী

পার্লামেন্টে এক আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন ইতালির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা। তিনি বলেন, প্রাণঘাতী করোনায় অর্থনীতি স্থবির হয়ে পড়ছে। কেননা, সব কিছুই বন্ধ রয়েছে। কৃষিখাতে ব্যাপক ধ্বস নেমেছে। এ মুহূর্তে কৃষিখাতের উন্নয়নে অনেক জনশক্তি প্রয়োজন।

করোনাভাইরাসের প্রভাবে এ বছর এমনিতেই বিশ্বের অন্যান্য দেশ থেকে জনশক্তি আমদানি করা সম্ভব নয়। এই অবস্থায় কৃষিখাতে যদি এই জনশক্তিকে কাজে লাগানো না হয় তাহলে ভবিষ্যতে খাদ্য সংকটে পড়তে হবে। ফলে কৃষির উন্নয়নে অবৈধ অভিবাসীদের বৈধ করে বিভিন্ন খাতে কাজের সুযোগ দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার এই প্রক্রিয়ার খসড়া খুব শিগগিরই পার্লামেন্টে উপস্থাপন তোলা হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। ১৬ পৃষ্ঠার ওই খসড়ায় বলা হয়েছে, কৃষি, মৎস্য, পর্যটনের মতো খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজের চুক্তির মাধ্যমে কাগজ দেওয়া হবে। ইতালি সরকারের নির্ধারিত যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কর্ম মেয়াদের চুক্তিতে অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগে উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। দেশটির বিভিন্ন শহরে আনুমানিক দুই লক্ষাধিক বাংলাদেশির বসবাস।

দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের সঠিক কোনও পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, এ সংখ্যা প্রায় ৬০ হাজারের মতো হতে পারে। বৈধ কাগজপত্র ও কাজের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। এছাড়া বৈধ কাগজ না থাকায় দেশেও ফিরতেও পারছে না তারা।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৩ সালে সব অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছিল ইতালি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম