করোনা মহামারিতে মার্কিন শস্যে মজুত বাড়াতে চায় চীন

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ১৫:৪৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৭:৫৯

তিন কোটি টনেরও বেশি শস্য মজুতের প্রস্তুতি শুরু করেছে চীন। করোনাভাইরাস মহামারিতে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে তা থেকে নিজেদের রক্ষায় এসব শস্য মজুতের পরিকল্পনা করা হচ্ছে। এসব শস্যের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। এই পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। করোনা মহামারিতে মার্কিন শস্যে মজুত বাড়াতে চায় চীন

যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জানুয়ারিতে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ওই চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে চীন কাজ করছে বলে জানিয়েছে রয়টার্সের একটি সূত্র।

চীনের পরিকল্পনা হলো অতিরিক্ত এক কোটি টন সয়াবিন, দুই কোটি টন ভুট্টা এবং দশ লাখ টন তুলা রাষ্ট্রীয় মজুতে যুক্ত করা। শস্যের পাশাপাশি আরও দশ লাখ টন চিনি ও ২০ লাখ টন সয়াবিন তেলও মজুত করতে চায় বেইজিং। রয়টার্সের একটি সূত্র বলেছে, ‘(বেইজিং-এর) মূল বার্তা হলো জনগণের জীবিকার সুরক্ষা। মজুত গড়ে তোলার এখনই ভালো সময় বিশেষ করে যখন পণ্যের দাম তুলনামূলকভাবে কম।’

করোনাভাইরাসের মহামারির কারণে যুক্তরাষ্ট্রে শস্যের চাহিদা পড়ে যাওয়ায় দামও কমে গেছে। ফলে এই মুহূর্তে মজুত গড়ে তোলার ভালো সুযোগ পাবে চীন। তবে কখন এসব পণ্য কেনা হবে তা স্পষ্ট নয়। বেইজিংয়ের একটি সূত্রের দাবি, বাজার পর্যালোচনার পর কেনার সময় নির্ধারণ করা হবে।

রয়টার্সের একটি সূত্রের মতে, এটা তিন দিক দিয়ে জয় হবে। প্রথমত প্রয়োজন পড়লে মূল্য বৃদ্ধির সময় এসব শস্য ছেড়ে দেওয়া যাবে। দ্বিতীয়ত এর মাধ্যমে চীন-মার্কিন বাণিজ্য চুক্তির শর্ত পূরণে বেইজিংকে সহায়তা করবে। আর তৃতীয়ত কম মূল্যে পণ্য পাওয়া যাবে।

বিশ্ব জুড়ে বাণিজ্য তদারকি প্রতিষ্ঠান রিফাইনিটিভের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা এবং সয়াবিন আনতে জাহাজ খরচসহ চীনের ব্যয় হবে প্রায় ৬২৫ কোটি মার্কিন ডলার।

/জেজে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের