সোমবার কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ১৪:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৩৮
image

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়েছেন আগেই, এবার তিনি কাজে ফিরতে যাচ্ছেন। শনিবার রাতে স্কাই নিউজ জানিয়েছে,  সোমবার থেকে ডাউনিং স্ট্রিটে ফিরছেন তিনি।

সোমবার কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই বিশ্রাম করছিলেন জনসন। দুইদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, এখনও বরিসের কাজে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে শিগগিরই তিনি কাজে ফিরবেন।'

শনিবার স্কাই নিউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারেন। এতে আরও বলা হয়, ‘শুক্রবার চেকার্সে তিনি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককের সাথেও দেখা করবেন তিনি এবং তার স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবেন।’

মার্চের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল (রবিবার) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ১২ এপ্রিল (রবিবার) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম