যুক্তরাষ্ট্রে পরীক্ষা বাড়ানোর উদ্যোগ, ৫০০০ ফার্মেসিকে অনুমোদন

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ১৪:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৫২
image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাস পরীক্ষার জন্য স্থানীয় ফার্মেসিগুলোকে নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন স্থানীয় গভর্নর অ্যান্ড্রু কুমো। শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ দেন তিনি।  প্রায় ৫ হাজার ফার্মেসি এ পরীক্ষার সুযোগ পাবে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দৈনিক পরীক্ষার বর্তমান সংখ্যাকে দ্বিগুণ করা যাবে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে পরীক্ষা বাড়ানোর উদ্যোগ, ৫০০০ ফার্মেসিকে অনুমোদন

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৯ হাজার ৫৩। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৩৪ জনের। মৃতদের প্রায় এক তৃতীয়াংশই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা।

নিউ ইয়র্ক সিটিতে গড়ে প্রতিদিন ২০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়ে থাকে। সে সংখ্যা বাড়িয়ে ৪০ হাজার করতে ফার্মেসিগুলোকেও নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র। ফার্মেসির কর্মীরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ৩০০টি অনুমোদিত ল্যাবের যে কোনোটিতে পাঠাবে। তিন দিনের মধ্যে পাওয়া যাবে ফল।

অ্যান্ড্রু কুমো জানান, যেসব পেশার মানুষ করোনা আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছেন প্রাথমিকভাবে তারা ফার্মেসিতে পরীক্ষা করানোর সুযোগ পাবেন। আলবানিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কুমো বলেন, ‘চিকিৎসা কর্মী, জরুরি কাজে নিয়োজিত কর্মী যেমন-বাস চালক, মুদি দোকানদার, ক্লার্ক, লন্ড্রি কর্মীসহ যারা সংকটপূর্ণ এ সময়ের ভার বহন করছেন’ তারা পরীক্ষা করাতে পারবেন।

কুমো আরও বলেন, ‘আশা করি একদিন আমরা এমন ব্যবস্থা চালু করতে পারব যখন যে কেউই চাইলে পরীক্ষা করিয়ে নিতে পারবে।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক
নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প
কী, কেন, কীভাবেআমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
সর্বশেষ খবর
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত