উত্তর কোরীয় সংবাদমাধ্যমে কিম জং উনের চিঠি প্রকাশ

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ০২:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১০:৫২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাস্থ্য নানা গুঞ্জনের মধ্যে তার একটি চিঠি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ২৭ এপ্রিল তারিখ দেওয়া এই চিঠিটি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা। এতে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরীয় নেতা। তবে নিরপেক্ষভাবে চিঠিটির যথার্থতা নিশ্চিত করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়। তবে রবিবার দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয় কিম জং উন জীবিত এবং সুস্থ আছেন।

১৫ এপ্রিলের পর জনসমক্ষে হাজির না হওয়ার পর ২৭ এপ্রিল কিম জং উনের একটি চিঠি প্রকাশ করলো কেসিএনএ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা এই চিঠিতে দুই দেশের বন্ধুত্ব সম্প্রসারণ ও উন্নয়নের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন উত্তর কোরীয় নেতা। উল্লেখ্য, সোমবার স্বাধীনতা দিবস উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা।

গত শনিবার (২৫ এপ্রিল) উত্তর কোরিয়ার ছোট একটি শহরের অবকাশ যাপন কেন্দ্রে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত ট্রেন শনাক্ত করা হয়েছে বলে দাবি করে ওয়াশিংটনের একটি নজরদারি দল।  'প্রজেক্ট ৩৮' নামের ওই সংগঠনের স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের একটি ছোট শহরের অভিজাত এলাকায় কিম জং উনের ট্রেনটি দাঁড়িয়ে আছে। তবে তিনি ট্রেনে ছিলেন কিনা, তা নিশ্চিত নয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম