কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত হলো পুনের মসজিদ

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ১৪:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৪৭
image

ভারতে লকডাউনের কারণে এখন মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ। এই অবস্থায়  করোনাভাইরাস প্রতিরোধে শামিল হয়েছে একটি মসজিদের কর্তৃপক্ষ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে একটি মসজিদকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সেন্টারটি এখন পুরোপুরি প্রস্তুত।

কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত হলো পুনের মসজিদ

কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত মসজিদটির অবস্থান আজম ক্যাম্পাসে। মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ওই ক্যাম্পাসে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান আর ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ক্যাম্পাসের মসজিদের দোতলায় বিশাল হলঘরে কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত ৮০ জন সেখানে থাকতে পারবেন। মসজিদের নয় হাজার বর্গফুটের এই হল তারা ব্যবহার করতে চান করোনার বিরুদ্ধে লড়াই করতে।

এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে। আমরা রাজ্য সরকারকে যেটুকু পারি সাহায্য করতে চাই। মসজিদের ভিতরে ফ্যান, লাইট, টয়লেট, বেড সবই আছে। তাই করোনার রোগীদের সেখানে রাখতে কোনও অসুবিধা নেই।''

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতে ইসলামবিদ্বেষ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তাবলিগের সম্মেলন থেকে করোনা ছড়ানোর পর সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে সামাজিক মাধ্যমে প্রচারের ঝড় তুলেছে একাংশ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা করোনার বাজারেও সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে। এমন পরিস্থিতিতে পুনের মসজিদ একটা দৃষ্টান্ত স্থাপন করলো, যা দেখে উৎসাহিত হতে পারে অন্য মন্দির, মসজিদ, গির্জাগুলো। উল্লেখ্য, সম্প্রতি তাবলিগ সদস্যরা প্লাজমার জন্য রক্ত দিয়েও আলোচনায় এসেছেন।

ভারতে বেশ কিছু ধর্মীয় সংগঠন গরিবদের জন্য নিয়মিত খাবার দিচ্ছে, কিন্তু এভাবে ধর্মস্থান করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়ার উদাহরণ সম্ভবত এই প্রথম। মুসলিম কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর এস এম ইকবাল অবশ্য বলেছেন, ''এটা নিঃসন্দেহে ভালো প্রয়াস। ওই চত্বরে একটি ইউনানি হাসপাতালও আছে, সেখানেও করোনা রোগীদের রাখা যেতে পারে। হাসপাতালে প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।''

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম