তুষারঝড়ের কারণে মঙ্গলবার সকালে প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এ ছাড়া ঝড়ো বাতাসের কারণে শতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য ডেনভার পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৭ দশমিক ৭ ইঞ্চি পুরু বরফ জমেছে। সূত্র: দ্য ডেনভার পোস্ট।
/এমপি/








