দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো নতুন করোনা আক্রান্ত নেই

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২০, ১২:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৩:০৩
image

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় অভ্যন্তরীণভাবে করোনায় আক্রান্ত হওয়া কোনও রোগী শনাক্ত হয়নি। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত করোনার সংক্রমণ শনাক্ত না হওয়ার প্রথম ঘটনা এটি। তবে নতুন করে বিদেশ ফেরত চার ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরেই তাদেরকে শনাক্ত করা হয়। দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) এর বক্তব্যকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২ লাখ ২৭ হাজার ৯৪৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৭৪১ জন।

দক্ষিণ কোরিয়ায় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে পর্যন্ত প্রতিদিন নতুন করে শত শত করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছিলো। তবে গত কয়েক সপ্তাহে এ হার কমতে থাকে। ধীরে ধীরে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি নিষেধও শিথিল করতে থাকে সরকার। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪৭ জনের। আক্রান্তদের মধে্য ৯ হাজার ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কেসিডিসির বিবৃতি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫ জন বিদেশফেরত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই কোরীয় নাগরিক।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম