ইউরোপের বাতাসে কমেছে দূষণ, প্রাণ বেঁচেছে ১১ হাজার মানুষের

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২০, ১৬:৫৮আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৭:০৫
image

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন জারি করায় সেখানকার বাতাসে দূষণের পরিমাণ কমে গেছে। আর তাতে গোটা ইউরোপে দূষণজনিত কারণে মৃত্যুর সংখ্যা অন্ততপক্ষে ১১ হাজার কমেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতীকী ছবি বায়ু দূষণজনিত কারণে ইউরোপে প্রতি বছর প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। তবে এ বছর করোনাভাইরাসের প্রকোপকে কেন্দ্র করে বিভিন্ন দেশে চলছে লকডাউন। জনগণকে বাসাতেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউনের কারণে বিভিন্ন দেশের সড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এ সময়ের তুলনায় বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রা ৪০ শতাংশ কমেছে। পিএম২.৫ এর পরিমাণও ১০ শতাংশ কমেছে। এর মানে হলো, যারা কোভিড-১৯ আক্রান্ত নন, তারা খুব সহজে শ্বাস নিতে পারছেন। বাতাসকে দূষণকারী এ দুই উপাদান মানুষের হৃদপিণ্ড ও শ্বাস ব্যবস্থাকে দুর্বল করে দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপে বাতাসের দূষণ কমে যাওয়ায় গত বছরের চেয়ে এবার অ্যাজমায় আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা ৬ হাজার কমেছে। ১৯০০ মানুষ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ এড়াতে পেরেছে। অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৬০০ কমেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহর থেকে সরে আসতো, তবে হয়তো এমন করেই এক বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া সম্ভব হতো।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম