ব্রাজিলে কফিন সংকট

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ১৮:৩৩আপডেট : ০২ মে ২০২০, ২২:২৭
image

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় ব্রাজিলে কফিনের সঙ্কট দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিশেষ করে আমাজন অঞ্চলের শহর মানাউসে কয়েকদিনের মধ্যে এত বেশি মানুষ মারা গেছে যে, পর্যাপ্ত কফিন জোগান দেয়া সম্ভব হচ্ছে না প্রস্তুতকারীদের পক্ষে। ফলে প্রিয়জনের লাশকে ঠিকমতো কবরস্থ করতে পারছে না শোকার্তরা। কেউ কেউ গণকবরে না গিয়ে মৃতদেহ পুড়ে ফেলতেও বাধ্য হচ্ছেন। মর্গে জমছে মরদেহের স্তূপ।

ব্রাজিলে কফিন সংকট

ব্রাজিলে করোনার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই দৈনিক উচ্চহারে মৃত্যুর ঘটনা ঘটছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ হাজার। মৃত্যুর ব্যাপকতা রোধে সরকারের ব্যর্থতারও খবর শোনা যাচ্ছে। দেশটির বিচার বা আইনমন্ত্রী বলসোনারোর বিরুদ্ধে অনধিকারচর্চা ও নাক গলানোর অভিযোগ এনে পদ ত্যাগ করেছেন।বলসোনারো অবশ্য স্বাস্থ্যমন্ত্রীকে পদচ্যুত করে নিজের দোষ ঢাকার চেষ্টা করেছেন।
আল-জাজিরা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার সবচেয়ে করোনাবিধ্বস্ত এই দেশের মানাউসে কোনও কফিনই পাওয়া যাচ্ছে না। মানাউসের সঙ্গে দেশের আর কোনো শহরের সড়ক, রেল কিংবা নৌযোগাযোগ নেই। জাতীয় অন্ত্যেষ্টিঃক্রিয়া হোম অ্যাসোসিয়েশন ২ হাজার ৭০০ কিলোমিটার দূরের সাও পাওলো থেকে কফিন আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।
মানাউস শহরটি প্রাকৃতিকভাবে চারদিক থেকে জঙ্গলবেষ্টিত। বিশ লাখ অধিবাসীর এই শহরে মৃত্যুহার বেশি হওয়ার পেছনে যথাসময়ে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম না পাওয়াকেই দায়ী করলেন ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অভ ফিউনারেল সার্ভিস প্রোভাইডার্সের প্রেসিডেন্ট লরিভাল পানহোজ্জি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম