উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে গোলাগুলি

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ১২:১২আপডেট : ০৪ মে ২০২০, ০০:২৫
image

উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের বেসামরিক অঞ্চলে দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। ২০ দিন পর উত্তর কোরীয় নেতা কিম জং উনের জনসম্মুখে আসার ছবি প্রকাশের একদিনের মাথায় রবিবার (৩ মে) সকালে এ গোলাগুলি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কোরীয় সীমান্ত সিউলের সামরিক বাহিনীর দাবি, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার কিছু পরে দক্ষিণ কোরিয়ার সীমান্ত শহর চেওরওনের একটি গার্ডপোস্ট লক্ষ্য করে গুলি চালায় উত্তর কোরিয়ার সেনারা। তবে এতে দক্ষিণ কোরীয় অংশে কোনও প্রাণহানি হয়নি। জবাবে পাল্টা দুই রাউন্ড গুলি চালায় সিউল।

ঠিক কী কারণে এ গোলাগুলির সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, কারণ জানতে উত্তর কোরীয় সেনাবাহিনীর হটলাইনে যোগাযোগের চেষ্টা চলছে।

গত ৫ বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় সরাসরি গুলি ছুড়লো উত্তর কোরীয় সেনারা।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির