কাশ্মিরে গোলাগুলি, সেনাবাহিনীর মেজর-কর্নেলসহ নিহত ৫

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ১৫:২২আপডেট : ০৪ মে ২০২০, ০০:১৮
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে শুরু হয়ে গোলাগুলি চলে রবিবার ভোররাত পর্যন্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মোট চার জন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন।

কাশ্মিরে গোলাগুলি, সেনাবাহিনীর মেজর-কর্নেলসহ নিহত ৫

সেনা বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চলছিল। সে সময় জিম্মি অবস্থায় থাকা বেসামরিকদের ওপর হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনী কয়েকজনকে জিম্মি দশা থেকে উদ্ধার করে।’

কাশ্মিরে সেনা ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া শোক প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং এবং জম্মু ও কাশ্মিরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ হুসেইন।

সম্প্রতি বন্দিদশা থেকে মুক্তি পাওয়া জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও টুইটারে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদ করে বন্দি হয়েছিলেন তিনি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম