অন্ধ্রপ্রদেশে বিষাক্ত গ্যাস লিক হয়ে ৮ জনের মৃত্যু, অসুস্থ সহস্রাধিক

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ১০:২২আপডেট : ০৭ মে ২০২০, ১২:৩৯
image

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত সিরাইটিন গ্যাস লিক হয়ে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে এলাকার ১ হাজারেরও বেশি বাসিন্দা। এরইমধ্যে কমপক্ষে ২০০ মানুষ হাসপাতালে ভর্তি  হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এসব তথ্য জানা গেছে।

অসুস্থদের হাসপাতালে নেওয়া হচ্ছে

১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার হিসাবে প্রতিষ্ঠিত সংস্থাটিকে ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ার এলজি কেম অধিগ্রহণ করে। তারপরেই এই সংস্থাটির নতুন নাম হয় এলজি পলিমারস ইন্ডিয়া। এই প্লান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়। আর সেই কাজে ব্যবহার করা হয় সিটাইরিন নামের গ্যাস। যা মানব শরীরের জন্য বিষাক্ত।

রাসায়নিক কারখানাটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ মে) ভোরে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওই কারখানা থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই। আরআর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারাই জানান যে, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করছে ও শ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওই কারখানা থেকে গ্যাস লিক করা শুরু হয়। সে সময় কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা গ্যাস লিক হওয়ায় অচেতন হয়ে পড়েন তারা। ফলে তখন উদ্ধার কার্যের জন্য খবর দেওয়া সম্ভব হয়নি। এর পর গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে চারটের দিকে আশেপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। এতে ঘুম ভেঙে যায় অনেকের। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গ্যাস লিক হওয়ার খবর টের পাওয়ার পর গ্রেটার বিশাখাপত্তনম পৌর করপোরেশন টুইট করে স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। টু্ইটে বলা হয়, গোপালপতনমে এলজি পলিমারে ছিদ্র দেখা গেছে, সেখান থেকেই বিষাক্ত গ্যাস বাইরে এসেছে। সাধারণের সুরক্ষার্থে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হচ্ছে।’
উদ্ধারকারীদের ধারণকৃত মোবাইল ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম