চীনে বোতলভর্তি বাতাস বিক্রি করছে কানাডার কোম্পানি

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৫, ২০:৩০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২০:৩১

চীনে বোতলভর্তি বাতাস বিক্রি করছে কানাডার কোম্পানি

চীনের বাতাসে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার সুযোগে কানাডার একটি কোম্পানি বোতলভর্তি বিশুদ্ধ বাতাস বিক্রি করে লাভের মুখ দেখছে। কানাডার ওই কোম্পানিটি চীনের মানুষের কাছে প্রতি বোতল বিশুদ্ধ বাতাস ২৮ ডলারে বিক্রি করছে। বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা।

চীনের রাজধানী বেইজিংয়ে বাতাসে দূষণের পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলতি ডিসেম্বর মাসে প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করা হয়। বন্ধ করা হয় সবগুলো স্কুল এবং স্থগিত করা হয় সব ধরনের নির্মাণকাজ। শহরটির বিপুল সংখ্যক প্রাইভেটকার চলাচল বন্ধে করে লোকজনকে ঘরে থাকতে বলা হয়।

এরপর  দেশটির আরেক শহর সাংহাইয়েও দূষণের মাত্রা বৃদ্ধি পায়। মঙ্গলবার এ শহরেও স্কুল ও ঘরের বাইরে নানা কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং কারখানাগুলোতে কাজ কমিয়ে দেওয়া হয়।

এ পরিস্থিতিতে কানাডার ভাইটালিটি এয়ার নামক কোম্পানি বোতলভর্তি বিশুদ্ধ বাতাস বিক্রি শুরু করে। কানাডার বাফ ও লেক লুইস থেকে বাতাস  বোতলে ভরে চীনে এনে বিক্রি করছে কোম্পানিটি। এক বোতল ‘প্রিমিয়াম অক্সিজেন’-এর দাম নেওয়া হচ্ছে প্রায় ২৮ ডলার করে। আর বাফ-এর এক বোতল বাতাসের দাম নেওয়া হচ্ছে ২৪ ডলার করে।
ভাইটালিটি এয়ার কোম্পানির চীনা প্রতিনিধি হ্যারিসন ওয়াং ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে জানান, ইবে’র মতো চীনা অনলাইন মার্কেট তাওবাও-তে বাতাস ভর্তি এসব বোতল তোলার কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। তিনি জানান, প্রথম দফায় চীনের বাজারে ৫০০ বোতল বাতাস ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। আরও ৭০০ বোতলের অর্ডার পাওয়া গেছে। 

শুধু কানাডার কোম্পানি নয়, দূষণকে পুঁজি করে বাণিজ্য করছে চীনের একটি রেস্তোরাঁও। ঝাংজিয়াং শহরে রেস্তোঁরাটি বাতাস বিশুদ্ধকরণের মেশিন লাগিয়ে খাবারের সঙ্গে অতিরিক্ত দাম নিচ্ছে।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম