করোনা মহামারির মধ্যে বিদ্বেষের সুনামি বন্ধ করুন: গুতেরেস

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২০, ১২:২৯আপডেট : ০৮ মে ২০২০, ১২:৩৬
image

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘করোনা মহামারির মধ্যে বিদ্বেষ, জেনোফোবিয়া (ভিনদেশি আতঙ্ক), বলির পাঁঠা বানানোর প্রবণতা এবং গুজবের সুনামি চলছে।’ এ ধরনের বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের বিস্তার ঠেকাতে ‘সবাইকে সচেষ্ট’ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গুতেরেস

শুক্রবার (৮ মে) গুতেরেস বলেন, ‘অনলাইন ও রাস্তাঘাটে ভিনদেশিদের বিরুদ্ধে আতঙ্ক তৈরি করতে দেখা যাচ্ছে। ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়িয়ে পড়েছে এবং কোভিড-১৯ কে কেন্দ্র করে মুসলমানদের ওপর হামলা হয়েছে। তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের মিকার হচ্ছেন।’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমুলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বর্ণবাদী, বিদ্বেষী ও ক্ষতিকর কন্টেন্টগুলো সরিয়ে ফেলতে গণমাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন গুতেরেস।

এর আগে গত ১৪ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, করোনা মহামারির পাশাপাশি বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবকে তিনি ‘বিষ’ এর সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, এগুলো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সংগঠক, সাংবাদিক ও অন্যান্যদের আহ্বান জানান এসব গুজব রুখে দিতে ও সঠিক তথ্য মানুষকে জানাতে। যাতে বিশ্বব্যাপী গুজব ও মিথ্যা তথ্যকে কেন্দ্র করে ঘৃণা, হানাহানি না ছড়িয়ে পড়ে। মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম