হত্যার হুমকি পাওয়ার অভিযোগ দিল্লির নারী কমিশন প্রধানের

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৪:৫২আপডেট : ০৯ মে ২০২০, ০৪:৫৬
image

ভারতের রাজধানী দিল্লির নারী কমিশন প্রধান স্বাতী মালিওয়াল জানিয়েছেন, টুইটারে তাকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি পাওয়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

হত্যার হুমকি পাওয়ার অভিযোগ দিল্লির নারী কমিশন প্রধানের

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি গ্রুপ ‘বয়েজ লকার রুম’র বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বাতী। সেই গ্রুপের সদস্যরা দিল্লির বিভিন্ন স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁদের প্রত্যেকের বয়স ১৭-১৮ মধ্যেই। সংঘবদ্ধ ধর্ষণ থেকে শুরু করে নানা ধরনের যৌন অবদমনমূলক চিন্তাধারা তাদের আলাপের বিষয়বস্তু। এছাড়া কারাগারে থাকা জামিয়া মিলিয়ার শিক্ষার্থী সাফুরা জারগারের অনাগত সন্তানকে নিয়ে নানান ধারার অপবাদমূলক কথা বার্তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছিলেন।

পুলিশের সাইবার ক্রাইম সেলে দায়ের করা অভিযোগে স্বাতী মালিওয়াল বলেছেন, টুইটারে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘বিভিন্ন বার্তায় একজন ব্যক্তি হত্যার ভয়াবহ হুমকিসহ বিভিন্ন ধরনের হয়রানি করেছে। এই ধরনের ব্যক্তির দ্রুত গ্রেফতার হওয়া উচিত’ অভিযোগে বলেছেন স্বাতী।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম