ত্রাণ বিতরণ ঘিরে আফগানিস্তানের বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৭

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ১৯:৫৩আপডেট : ০৯ মে ২০২০, ২০:৩০

করোনাভাইরাসের মহামারির মধ্যে আফগানিস্তানে ত্রাণ বিতরণের সময় বিক্ষোভ ও সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। আফগানিস্তানের একজন পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, শনিবার পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশে ত্রাণ বিতরণে পক্ষপাতের অভিযোগ ওঠার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। ত্রাণ বিতরণ ঘিরে আফগানিস্তানের বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৭

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান শাটডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হয়ে আফগানিস্তানে বেড়ে গেছে রুটির দাম। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের মধ্যে বিনামূল্যে রুটি বিতরণ শুরু করেছে দেশটির সরকার। প্রকল্পের প্রথম পর্যায়ে গত সপ্তাহে রাজধানী কাবুলের আড়াই লাখের বেশি পরিবারকে প্রতিদিন দশটি করে নান রুটি দেওয়া হবে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান অন্য শহরগুলোতেও এই প্রকল্প শুরু হয়েছে।

শনিবার ঘর প্রদেশ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য গুলজামান নায়েব জানান, ত্রাণ বিতরণের সময় রাজনৈতিক কারণে পক্ষপাতের অভিযোগ ওঠে। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে এক সময় সংঘর্ষ শুরু হয়। এতে আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের জানান, প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ শুরু করে। তাদের কেই কেউ পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে এক পর্যায়ে গুলি শুরু করা হয়। আহতদের মধ্যে পুলিশও আছে বলে জানান তিনি।

আফগানিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম