এক লাখ মেডিক্যাল স্টাফকে ফ্রি টিকিট দেবে কাতার এয়ারওয়েজ

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ১৪:৩৭আপডেট : ১২ মে ২০২০, ১৪:৪০

এক লাখ মেডিক্যাল স্টাফকে ফ্রি টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের এসব টিকিট দেওয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এক লাখ মেডিক্যাল স্টাফকে ফ্রি টিকিট দেবে কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ জানিয়েছে, কোভিড ১৯-এর মহামারির মধ্যেই লোকজনের পরিচর্যার মতো বীরত্বপূর্ণ কাজে যুক্ত ছিল স্বাস্ব্যসেবা কর্মীরা। তাদের ধন্যবাদ জানানোর উপায় হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, দুনিয়ার যে কোনও দেশের স্বাস্থ্যসেবা খাতের পেশাদাররা এসব ফ্রি টিকিটের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

১২ থেকে ১৮ মে-এর মধ্যে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ অফারের জন্য নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা। ওয়েব অ্যাড্রেস: qatarairways.com/ThankYouHeroes

ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন কোড প্রাপ্ত স্বাস্থ্যসেবা পেশাদাররা কাতার এয়ারওয়েজ পরিচালিত ফ্লাইটগুলোতে ইকোনমি ক্লাসের দুইটি রিটার্ন টিকিট বুক করতে পারবেন। এর একটি নিজের জন্য এবং একটি একজন সহযোগীর জন্য। এর মাধ্যমে কাতার এয়ারের গ্লোবাল নেটওয়ার্কের আওতাভুক্ত যে কোনও স্থানে ভ্রমণে এ অফার প্রযোজ্য হবে।

 

/এমপি/
সম্পর্কিত
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা
হুথি-সরকারি বাহিনী সংঘাত, নৌকায় করে দেশত্যাগ করছেন ইয়েমেনিরা  
সর্বশেষ খবর
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
গ্যাস নিয়ে বড় সুখবর
গ্যাস নিয়ে বড় সুখবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম